শ্রীভগবান বললেন—বেদে বলা হয়েছে যে, এই জড় জগৎ একটি অবিনশ্বর অশ্বত্থ বৃক্ষ সদৃশ, যার মূল ওপরের দিকে এবং শাখাগুলো নীচের দিকে এবং বেদমন্ত্রসমূহ যার পাতা। যিনি এই বৃক্ষটিকে জানেন, তিনিই বেদজ্ঞ।
শ্লোক ০২
সংস্কৃত
অধশ্চোর্ধ্বং প্রসূতাস্তস্য শাখা গুণপ্রবৃদ্ধা বিষয়প্রবালাঃ। অধশ্চ মূলান্যনুসন্ততানি কর্মানুবন্ধীনি মনুষ্যলোকে।।
বাংলা অর্থ
প্রকৃতির তিনটি গুণের দ্বারা পুষ্ট হয়ে এই বৃক্ষের শাখাগুলো অধঃ এবং ঊর্ধ্ব দেশে বিস্তৃত হয়েছে। ইন্দ্রিয় বিষয়সমূহ এই বৃক্ষের পল্লব। এই বৃক্ষের মূলগুলো নীচের দিকেও বিস্তৃত হয়েছে এবং সেগুলোই মানবলোকে কর্মের বন্ধন সৃষ্টি করে।
এই জগতে এই বৃক্ষের প্রকৃত রূপ উপলব্ধি করা যায় না। এর আদি নেই, অন্ত নেই এবং এর ভিত্তিও কেউ জানে না। এই সুবিরূঢ় মূলযুক্ত অশ্বত্থ বৃক্ষটিকে অনাসক্তি রূপ দৃঢ় অস্ত্রের দ্বারা ছেদন করতে হবে।
তারপর সেই পরম পদের অন্বেষণ করা উচিত, যেখানে গেলে আর ফিরে আসতে হয় না। সেই আদি পুরুষের শরণাগত হওয়া উচিত, যা থেকে এই জগতের পুরাতন প্রবৃত্তির বিস্তার হয়েছে।
যাঁরা মান ও মোহরহিত, আসক্তি দোষ জয় করেছেন, অধ্যাত্ম জ্ঞানে নিত্য স্থিত, কামনা নিবৃত্ত হয়েছে এবং সুখ-দুঃখ নামক দ্বন্দ্ব থেকে মুক্ত, সেই মোহমুক্ত ব্যক্তিগণ সেই অক্ষয় পদ প্রাপ্ত হন।
কান, চোখ, ত্বক, জিভ ও নাক এবং মনকে আশ্রয় করে জীব শব্দ, রূপ, স্পর্শ, রস ও গন্ধ—এই বিষয়সমূহ ভোগ করে।
শ্লোক ১০
সংস্কৃত
উৎক্রামন্তং স্থিতং বাপি ভুঞ্জানং বা গুণান্বিতম্। বিমূঢ়া নানুপশ্যন্তি পশ্যন্তি জ্ঞানচক্ষুষঃ।।
বাংলা অর্থ
দেহ ত্যাগ করার সময় অথবা দেহে থাকার সময় বা প্রকৃতির গুণের প্রভাবে বিষয় ভোগ করার সময় মূঢ় ব্যক্তিরা জীবকে দেখতে পায় না; কেবল জ্ঞানচক্ষুসম্পন্ন ব্যক্তিরাই তা দেখতে পান।