অর্জুন বললেন—হে কৃষ্ণ! তুমি প্রথমে কর্মত্যাগ এবং পরে আবার কর্মযোগের প্রশংসা করছ। অতএব এই দুইয়ের মধ্যে যেটি নিশ্চিতভাবে কল্যাণকর, সেটি দয়া করে আমাকে বল।
যিনি কাউকে ঘৃণা করেন না এবং কোনও কিছু আকাঙ্ক্ষাও করেন না, তাঁকেই নিত্য সন্ন্যাসী বলে জানবে। হে মহাবাহো! যিনি দ্বন্দ্বাতীত, তিনি অনায়াসে সংসার বন্ধন থেকে মুক্ত হন।