পরমেশ্বর ভগবান বললেন—হে অর্জুন! তুমি অসূয়াশূন্য, তাই তোমাকে আমি এই পরম গুহ্যতম তত্ত্বানুভব সমন্বিত জ্ঞান প্রদান করছি, যা জানলে তুমি এই অশুভ সংসার বন্ধন থেকে মুক্ত হতে পারবে।
এই জ্ঞান সমস্ত বিদ্যার রাজা, সমস্ত গুহ্য তত্ত্বের অধিপতি এবং এটি পরম পবিত্র। প্রত্যক্ষ উপলব্ধির দ্বারা অনুধাবনযোগ্য এই ধর্ম অবিনশ্বর এবং অনুশীলনে অত্যন্ত সুখকর।